আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ফেব্রুয়ারি ৷। রাজ্যে অনুষ্ঠিত হল প্রথম জাতীয় লোক আদালত। শনিবার ত্রিপুরা হাই কোর্ট সহ রাজ্যের সবকটি জেলায় আদালত চত্বরে লোক আদালত বসে। এদিন ত্রিপুরা হাই কোর্টে ১৮টি মামলা তোলা হয়। জানা যায়, এদিনের জাতীয় লোক আদালতে মোটর যান সংক্রান্ত দুর্ঘটনা ক্ষতিপূরণ, ব্যাঙ্ক ঋন পরিশোধ সংক্রান্ত, আপোষ যোগ্য বিরোধ, এন আই অ্যাক্ট, বৈবাহিক বিরোধ, কর্মচারীদের ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা গুলি নিস্পত্তির জন্য তোলা হয়।
