গোপাল সিং, খোয়াই, ১২ ফেব্রুয়ারি ৷। রাজ্য সরকার শিক্ষা দপ্তরে ২১টি নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের আর কোন রাজ্যে এত কম সময়ে শিক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য ২১টি পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বুধবার কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে প্রথমে দ্বারোদঘাটন অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। পরে ফিতা কেটে নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করেন তিনি। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, বিধায়িকা কল্যাণী রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, খোয়াই জেলার জেলা শাসক স্মিতা মল প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা সহ এলাকার সাধারন মানুষের উপস্থিতি ছিলেন।