বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ ফেব্রুয়ারি ৷। ত্রিপুরা স্টেট ফার্মাসির উদ্দ্যোগে দক্ষিন জেলার ফার্মাসিষ্টদের রেজিষ্টেশানের মেয়াদ বৃদ্ধি করা হয়। রবিবার শান্তিরবাজার কমিউনিটি হল ঘরে ডোরস্টেপ পোগ্রামের মধ্য দিয়ে রেজিস্টেশনের মেয়াদ বৃদ্ধি করা হয়। বিগত দিনে ফার্মিস্টষ্টরা রেজিষ্টেশনের মেয়াদ বৃদ্ধি করার জন্য আগরতলা আসতে হতো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, বগাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান গৌরিশঙ্কর রিয়াং, ত্রিপুরা ষ্টেট ফার্মাসি কাউন্সিলের সম্পাদক ডাঃ তরুনকান্তি ঘোষ, সভাপতি নিলিমাঙ্ক দাস, অমল মজুমদার, সুব্রত সরকার প্রমুখ। ত্রিপুরা স্টেট ফার্মাসিষ্ট কাউন্সিলের সভাপতি নিলিমাঙ্ক দাস জানান, পূর্বে এই রেজিষ্টেশনের মেয়াদ ছিলো এক বছর। এখন এর মেয়াদ বাড়িয়ে তিন বছর করা হয়েছে। এতে ফার্মাসিষ্টদের দুর্ভোগ হ্রাস পাবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।