
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি ||প্রয়াত হলেন মুক্তিযোদ্ধা মুক্তল হোসেন। শুক্রবার মাতৃভাষা দিবসের দিন রাজ্যের সোনামুড়ার এন সি নগর নিবাসী ১৯৭১ এর মুক্তিযোদ্ধা মুক্তল হোসেন শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি পেশায় ড্রাইভার ছিলেন বলে জানা গেছে। তাঁর প্রয়ানে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
