
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মে ৷। বুধবার বিকেলে ব্যাঙ্গালোর থেকে রাজ্যের ১,১৬০ জন যাত্রী রাজ্যে এসে পৌঁছেছেন। গোটা দেশে লকডাউনজনিত কারণে তারা বহিঃরাজ্যে আটকে পড়েছিলেন। বুধবার তারা রাজ্যে এসেছেন। রাজধানীর আগরতলা রেল স্টেশনে যাত্রীদের শারীরিক পরীক্ষানিরীক্ষার জন্য ১০টি স্ক্রিনিং সেন্টার, ১২টি সোয়াব কালেকশান সেন্টার এবং ৩টি মেডিক্যাল টিমের ব্যবস্থা করা হয়েছিল। বুধবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এই তথ্য দেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।
