লকডাউনের কারণে আটকে পড়েছে ইটভাট্টার পরিযায়ী ৭০ জন শ্রমিক

vlcsnap-error003সাগর দেব, তেলিয়ামুড়া, ১৮ মে ৷। দেশ এবং রাজ্যজুড়ে যখন চলছে চতুর্থ দফার লকডাউন সেই জায়গাতে তেলিয়ামুড়া মহকুমার ৮টি ভিলেজ কাউন্সিল সহ গ্ৰাম পঞ্চায়েতকে মহকুমা প্রশাসনের তরফ থেকে বাফার জোন হিসেবে চিহ্নিত করেছেন। তেলিয়ামুড়ার উওর মহারানী এলাকায় একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে ভগৎ সিং যুব আবাসে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এদিকে উওর মহারানী এলাকায় ইটভাট্টার পরিযায়ী শ্রমিকরা চতুর্থ দফার লকডাউনের কারণে বাড়ি যেতে পারছে না। জানা যায়, বর্তমানে লকডাউনের কারণে ৭০ জন শ্রমিক উওর মহারানীস্থিত ইটভাট্টা গুলোতে আটকে পড়েছে। এদের প্রত্যেকের বাড়ি বিহারে। তারা যেতে চায় নিজেদের বাড়িতে। যেহেতু শীতের মরশুমে প্রত্যেকটি ইট ভাট্টায় কাজ করে থাকে শ্রমিকেরা। বর্ষার মরশুমে পরিযায়ী শ্রমিকরা নিজেদের বাড়িতে ফিরে যায়। লকডাউনের কারণে গাড়ি ও ট্রেন না চলার কারণে ৭০ জন ইটভাটার শ্রমিক আটকে পড়েছে উওর মহারানীতে। শ্রমিকদের দাবি প্রশাসনের তরফ থেকে যেন ওদের বাড়ি ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*