আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ সেপ্টেম্বর ৷। রাজ্যে করোনা ভাইরাসের প্রকোপ যথেষ্ট উদ্বেগজনক। পরিস্থিতি ক্রময় জটিল হয়ে উঠছে। বেড়ে চলেছে করোনায় মৃতের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এরই মধ্যে রাজ্যের প্রধান রেফারেল রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালের উপর আস্থা হারিয়ে ফেলছে সাধারণ মানুষ। আতঙ্কিত হয়ে হয়তো কোনো রোগী জিবি হাসপাতালে যাইতে চাইছেন না নয়তো বা বন সই করে ছুটই নিয়ে রোগী চলে আসছে বলে অভিযোগ। পাশাপাশি রাজ্যের বর্তমান স্বাস্থ্য পরিষেবা নিয়েও একাধিক অভিযোগ উঠে আসছে জনসাধারনের মুখে।রাজ্যের বর্তমান স্বাস্থ্য পরিষেবার অবনতি দেখে সোমবার দুপুরে জিবি হাসপাতালের এম এস ডাঃ দেবাশীষ রায়ের সাথে সাক্ষাৎ করেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমান বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অবনতির কারন সহ বিভিন্ন বিষয়ে জিবি হাসপাতালের এম এস ডাঃ দেবাশীষ রায়ের সাথে বিস্তারিত আলোচনা করেন। আগামী ২-৩ দিনের মধ্যে পরিস্থিতি উন্নত করার জন্য গুরুত্বারোপ করে আসেন। এদিন বিধায়ক সুদীপ রায় বর্মণের সফর সঙ্গী ছিলেন বিধায়ক সুশান্ত চৌধুরী।
