আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর ৷। বীরচন্দ্র মনুর শহীদের স্মরন করে পালিত হল শহিদান দিবস। বীরচন্দ্র মনুর ১১ জন সি পি আই (এম) কর্মী সমর্থকদের আত্মবলিদানকে স্মরন করে সোমবার রাজ্যের বিভিন জায়গায় বামফ্রন্টের উদ্যোগে ৩৩তম শহীদান দিবস পালন করা হয়। এদিন রাজধানীর মেলারমাঠস্থিত সি পি আই (এম) সদর কার্যালয় এবং সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে মেলারমাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবন প্রাঙ্গনে পৃথক ভাবে এই দিনটি পালন করা হয়। পাশাপাশি এক স্মরণ সভারও আয়োজন কররা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী মানিক সরকার, সি পি আই (এম) রাজ্য সম্পাদক গৌতম দাস, সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী প্রমুখ।৩৩তম শহীদান দিবস পালন করল সি পি আই (এম)
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর ৷। বীরচন্দ্র মনুর শহীদের স্মরন করে পালিত হল শহিদান দিবস। বীরচন্দ্র মনুর ১১ জন সি পি আই (এম) কর্মী সমর্থকদের আত্মবলিদানকে স্মরন করে সোমবার রাজ্যের বিভিন জায়গায় বামফ্রন্টের উদ্যোগে ৩৩তম শহীদান দিবস পালন করা হয়। এদিন রাজধানীর মেলারমাঠস্থিত সি পি আই (এম) সদর কার্যালয় এবং সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে মেলারমাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবন প্রাঙ্গনে পৃথক ভাবে এই দিনটি পালন করা হয়। পাশাপাশি এক স্মরণ সভারও আয়োজন কররা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মূখ্যমন্ত্রী মানিক সরকার, সি পি আই (এম) রাজ্য সম্পাদক গৌতম দাস, সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী প্রমুখ।