আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর ৷। ১৩ই অক্টোবর আন্তর্জাতিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দিবস উপলক্ষ্যে রাজ্যে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন রাজস্ব দপ্তরের উদ্যোগে রাজ্যের মূল অনুষ্ঠানটি সংগঠিত হয় মহাকরণের এন আই সি ভিডিও কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা, এ ডি জি রাজীব সিং প্রমুখ। সেখানে সরকারি আধিকারিক ও বিপর্যয় মোকাবিলার যোদ্ধারা শপথবাক্য পাঠ করেন। মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ। রাজ্যের বিদ্যালয়ের সিলেবাসে দুর্যোগ মোকাবিলার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান মূখ্যমন্ত্রী।
এদিন রাজধানীর উমাকান্ত একাডেমী মাঠেও আন্তর্জাতিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক।
