ভাড়া বৃদ্ধির দাবিতে রাস্তায় বি এম এস কর্মীরা, পরিবহনমন্ত্রীর নিকট দাবীসনদ, ফের চালু হচ্ছে বাস সার্ভিস

vlcsnap-error936বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ অক্টোবর ৷। ভাড়া বৃদ্ধির দাবিতে সকাল থেকে পিকেটিং করতে রাস্তায় নামলো বি এম এস সমর্থীত কর্মীরা। করোনা মহামারি চলাকালিন সময়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যান চলাচলের কিছু বিধিনিশেষ জারি করা হয়েছে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো প্রকার ভাড়া বারানো হয়নি। তা সত্বেও কিছুসংখ্যক যান চালক নিজেদের খুশি মতো ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে। এই ভাড়া নিয়ে যান চালক ও যাত্রীদের মধ্যে প্রায় সময় দন্দ লেগে থাকতো। যার ফলে ভাড়া বৃদ্ধীর জন্য গত দুইদিন আগে থেকে বাস চালকরা বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্বান্ত নিয়ে বাস চলাচল বন্ধ রাখে। এই খবর ছড়িয়ে পরার সঙ্গে সঙ্গে সোমবার রাজ্যের পরিবহনমন্ত্রী এই ব্যাপারে আলাপ আলোচনার জন্য যান চালকদের বিশেষ আহব্বন জানান।
পরিবহন মন্ত্রীর আহব্বানে সারা দিয়ে মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষীকি ভবনে যানচালকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন পরিবহন মন্ত্রী। সেখানে মন্ত্রীর নিকট বিভিন্ন দাবীসনদ নিয়ে ডেপুটেশন প্রদান করে যান চালকরা। এই কর্মসূচীক সফল করতে আজ সকাল থেকে শান্তির বাজার জাতীয় সড়কে নামলো বি এম এস সমর্থীত কর্মীরা। উনারা বাজারে এসে যেসকল যান চালকরা যাত্রী পরিবহন করছে তাদেরকে মাঝ রাস্তা থেকে ফিরিয়ে দিচ্ছে এমনটাই দেখা গেলো। আজকের এই কর্মসূচী নিয়ে সংবাদ মাধ্যেমের সামনে জানান, দক্ষিন জেলার অটো মজদুর সংঘের সাব-ডিভিশনাল জেনারেল সেক্রেটারী বাপ্পী দেবনাথ। ভারতীয় মজদুর সংঘের এই ধরেনের কর্মসূচীর ফলে সমস্যার সন্মুখিন হতে হচ্ছে সাধারন লোকজনদের।
এদিকে বিকেলের পর ত্রিপুরা বাস ওনার্স এসোসিয়েশনের তরফে জানানো হয়, বুধবার থেকে ফের বাস সার্ভিস চালু হচ্ছে। ফলে স্বস্তি যাত্রী সাধারণের মধ্যে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*