
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর ৷। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো রাজ্যের এক চিত্র সাংবাদিকের। তিনি চিনিখরাং টিভি চ্যেনেলের চিত্র সাংবাদিক ছিলেন। প্রয়াত চিত্র সাংবাদিকের নাম জীতেন্দ্র দেবর্বমা। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৪৬ বছর। উনার এই অকাল প্রয়ানে শোকের ছায়া নেমে আসে পরিবার পরিজন সহ রাজ্যের সংবাদ জগতে।
মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক শোক বার্তায় বলেন, তরুণ এই চিত্র সাংবাদিকের অকাল প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। জিতেন্দ্র দেববর্মার শোক সন্তপ্ত পরিবারবর্গকে জানাই সমবেদনা।
