দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৯ জানুয়ারী ।। সিটু সমর্থিত পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা শুক্রবার, বিভিন্ন দাবী নিয়ে শহরে মিছিল সংঘটিত করে। সাম্প্রতিক সময়ে আসামের সন্ত্রাসী আক্রমনে নিরীহ অধিবাসীদের জীবন সুরক্ষা এবং চিকিৎসা, আশ্রয়স্থান নির্মাণে অতিসত্ত্বর আর্থিক সাহায্য, কেন্দ্রীয় সরকারের ক্রমাগত বেসরকারীকরনের সিদ্ধান্ত থেকে সরে আসা সহ বেশ কিছু দাবীতে সিটু সমর্থিত পরিবহন শ্রমিকরা মোটরস্টেন্ড থেকে যাত্রা শুরু করে নাগেরজলায় মিছিলের পরিসমাপ্তি হয়।
