আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি || সম্প্রতি রাজ্যের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কনভয়ের মধ্যে ঢুকে পরে। যদিও এই ছাত্ররা জানায়, তাদের গাড়ি হঠাৎই নষ্ট হয়ে পরে, সেই কারণেই এই ঘটনা। তবে এই ঘটনায় এই দুই ছাত্রকে রাজধানীর এন সি সি থানায় নিয়ে গিয়ে হেনস্থা করে বলে অভিযোগ।মূখ্যমন্ত্রীর সুরক্ষা ব্যপার নিয়ে নির্দোষ দুই ত্রিপ্রাসা ছাত্রদের উপর অকথ্য অত্যাচারের প্রতিবাদে শনিবার ছাত্রনেতা সম্রাট রায়ের নেতৃত্বে দোষীদের শাস্তির দাবিতে ট্রাফিক এস পি সাহেবের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়।
পাশাপাশি এদিন রাজধানীর এন সি সি থানা এলাকায় ট্রাফিক পুলিস কর্তৃক ২ যুবককে হেনস্থার মামলায় সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য পুলিস। ট্রাফিক পুলিসের ডিএসপি কোয়েল দেববর্মাকে এই মামলাটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আপাতত ডিউটি থেকে ক্লোজড করা হয়েছে অভিযুক্ত ট্রাফিক পুলিস অফিসারকে বলে জানা গেছে।
