আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি || রাজ্যের ছাত্রসমাজের তিনটি জ্বলন্ত ঘটনা নিয়ে রবিবার একটি সাংবাদিক সন্মেলনে মিলিত হয় রাজ্যের ছাত্রনেতা সম্রাট রায়। এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, গত কিছু দিন আগে ত্রিপ্রাসা দুই ছাত্রের উপর ট্রাফিক পুলিশ দ্বারা নির্যাতনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তিনি তার তীব্র নিন্দা জানান। পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত ট্রাফিক পুলিশকে অতিদ্রুত বহিষ্কার করার আবেদন জানান রাজ্যের এন এস ইউ আই’র সভাপতি সম্রাট রায়।
এছাড়া করোনা প্রভাব ক্রমে বেড়ে যাওয়ার কারণে রাজ্যের কিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ঘোষণা হওয়া বা চলতে থাকা পরীক্ষাগুলিকে স্থগিত করার দাবিও রাখেন তিনি।
সেই সঙ্গে তিনি জানান যে, ছাত্র সংগঠনের নেতা শেফাল সাহা এদিন উনার হাত ধরে এন এস ইউ আই দলে যোগদান করেন।
