আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি || হাপানিয়াস্থিত টিপসে (TIPS) পড়ুয়া ছাত্র-ছাত্রীরা হোস্টেলে আন্দোলন শুরু করে পরীক্ষা স্থগিত রাখার দাবীতে। জানা যায়, ছাত্র-ছাত্রীরা বেশ কয়েকদিন ধরে টিপস এর ম্যানেজমেন্টকে বলে আসছে বর্তমানে রাজ্যে কোভিড পরিস্থিতি ভয়াবহ হওয়ার কারণে তাদের পরীক্ষা যাতে পিছিয়ে দেওয়া হয়। কিন্তু ম্যানেজমেন্ট পড়ুয়াদের কথা শুনতে নারাজ বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে রবিবার রাত থেকে ছাত্র-ছাত্রীরা হোস্টেলের বাইরে এসে আন্দোলনে বসে। ছাত্রছাত্রীদের এই আন্দোলন সোমবারও যথারীতি চলে। যদিও সোমবার ম্যানেজমেন্টের আধিকারিকরা এসে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে। এরপরই ১০ দিনের জন্য পরীক্ষা স্থগিত ঘোষণা করে টিপস।
