৫০ জন বেনিফিসারীর মধ্যে মাছের রেনু বিতরণ কর্মসূচী বগাফা ব্লকে

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ ডিসেম্বর || মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার মাধ্যমে লোকজনদের আর্থিক সাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার বিগত দিনে লোকজনদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এরইমধ্যে বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস ব্লকের অধীনে বিভিন্ন পঞ্চায়েতের লোকজনদের সাহায্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাসের উদ্দ্যোগে মৎস্য দপ্তরের সহায়তায় মঙ্গলবার বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির হল ঘরে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বেনিফিসারী নির্ধারন করে বিজ্ঞান ভিত্তিক মৎস্য চাষের উপর বিশেষ প্রশিক্ষন শিবির ও কর্মশালার আয়োজন করা হয়। করোনা মহামারির জন্য সমস্ত প্রকারের বিধিনিষেধ মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে অল্প সংখ্যক বেনিফিসারীদের নিয়ে এই প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষন শেষে ব্লকের অধীনে ৫০ জন বেনিফিসারীদের হাতে মাছের রেনু তুলে দিলেন বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ফিসারী দপ্তরের আধিকারিক। এই কর্মসূচী নিয়ে সংবাদমাধ্যমের সামনে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস জানান, এই ধরনের উন্নয়নমূলক কর্মসূচী আগামীদিনেও জারি থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*