অলিম্পিয়ান পদ্মশ্রী দীপা কর্মকারের হাত ধরে আরশিকথার বিশেষ “ক্যালেন্ডার ২০২২” এর প্রকাশ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি || ১৬ই জানুয়ারি আগরতলার এন এস আর সি সি ইনডোর স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে একটি অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে বিগত বছরগুলোর মতোই আরশিকথার বিশেষ “ক্যালেন্ডার ২০২২” এর প্রকাশ করা হয়। রাজ্যের সোনার মেয়ে তথা ভারতীয় জিমন্যাস্ট তথা খ্যাতনামা অলিম্পিয়ান পদ্মশ্রী দীপা কর্মকারকে এই ক্যালেন্ডারটি উৎসর্গ করা হয়। প্রসঙ্গত ২০২১ সালের ক্যালেন্ডারটি উৎসর্গ করা হয়েছিলো রাজ্যের আর এক সোনার মেয়ে তথা ক্ষুদে দাবাড়ু অর্শিয়া দাসকে। এই বছরের ক্যালেন্ডারটির বিশেষত্ব এই যে এটি একটি আধুনিক প্রযুক্তির সহায়তায় তৈরি ম্যাগনেটিক ক্যালেন্ডার। এদিন বিশেষ এই ক্যালেন্ডারটির উদ্বোধন করেন খ্যাতনামা অলিম্পিয়ান পদ্মশ্রী দীপা কর্মকার। সঙ্গে উপস্থিত ছিলেন দ্রোণাচার্য উপাধি খ্যাত গুরু বিশ্বেশ্বর নন্দী।
এছাড়াও এদিন আরও একটি পোস্টার ক্যালেন্ডারের উদ্বোধন হয়। এটি রাজ্যের দুই সোনার মেয়ে পদ্মশ্রী দীপা কর্মকার এবং দাবাড়ু অর্শিয়া দাসকে উৎসর্গ করা হয়। ১৬ই জানুয়ারি আরশিকথা গ্লোবাল ফোরাম পরিচালন কমিটির সম্মানিত উপদেষ্টাগণ ও সদস্যদের উপস্থিতি এবং পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*