আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি || কর্ম জীবন থেকে অবসরে গেলেন বিদ্যুৎ দপ্তরের এক কর্মচারী। বুধবার রামপুর সাব ডিভিশন ইলেকট্রিক অফিসে অবসর নেওয়া কর্মী অনিমেষ চন্দ্র দাসকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্মচারী সংঘের পক্ষ থেকে উনার চাকুরী জীবনের শেষ দিনে ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
তার পাশাপাশি ৪৭১ জন স্থায়ী বেতনে কর্মরত কর্মীদের রাজ্য সরকার রেগুলার করবে বলে এই অনুষ্ঠান থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্মচারী সংঘ।
