ফের যান দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ ডিসেম্বর || ফের যান দুর্ঘটনায় গুরুতর আহত হয় এক যুবক। ঘটনার বিবরনণে জানা যায়, বুধবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর সাঁচীরামবাড়ী এলাকায় জাতীয় সড়কে টি আর ০৮ সি ১৬০৬ নাম্বারের মালবাহী গাড়ী ও টি আর ০৮ সি ৭১০৯ নাম্বারের একটি বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে বাইক আরোহী বাইক থেকে জাতীয় সড়কে ছিটকে পরে গিয়ে গুরুতর আহত হয়। দূর্ঘটনায় আহত যুবক দক্ষিন হিচাছড়ার বাসিন্দা রঞ্জিত ত্রিপুরা (১৮)। দূর্ঘটনার সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত যুবককে চিকিৎসার জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*