আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি || রাজ্যের ২২টি ডিগ্রি কলেজের জন্য এই প্রথম ককবরক বিষয়ে ২২ জন সহকারী অধ্যাপক (এসিস্ট্যান্ট প্রফেসর) নেয়াওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বুধবার ৪৪’তম ককবরক দিবস উদযাপন অনুষ্ঠানে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভাষণ রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
এদিন তিনি বলেন, আগামী মার্চ মাসের মধ্যে ককবরক বিষয়ে পোস্ট গ্রেজুয়েট টিচার (পি জি টি) নিয়োগ করা হবে।
