স্পেশাল ড্রাইভের মাধ্যমে ১৫ থেকে ১৮ বছর বয়সের ছেলে মেয়েদের চলছে কোভিডের বিশেষ টিকাকরণ অভিযান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি || গত ৩’রা জানুয়ারী থেকে গোটা দেশেঈ ১৫ থেকে ১৮ বছর বয়সের ছেলে মেয়েদের ভ্যাক্সিনেশন প্রদানের কাজ শুরু হয়। সেই সাথে রাজ্যে শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে স্পেশাল ড্রাইভের মাধ্যমে ১৯ই জানুয়ারী থেকে ২১শে জানুয়ারী পর্যন্ত সমস্ত স্কুলে পড়ুয়াদের ভ্যাক্সিন দেওয়ার কার্যক্রম চলবে। মঙ্গলবার পর্যন্ত প্রায় ২ লক্ষ ১৩ হাজার ছাত্রছাত্রীর মধ্যে ৯০ হাজার ২৫১ জন ছাত্রছাত্রী ভ্যাক্সিন নিয়েছে বলে জানা যায়।

সেই কার্যক্রম সরজমিনে খতিয়ে দেখতে বুধবার মোহনপুর স্কুল পরিদর্শন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। সেখানে উপস্থিত শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী অভিভাবক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী।
স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, এখন পর্যন্ত ত্রিপুরায় ৪৮ লক্ষ ৭৪ হাজার ৮১৫টি কোভিডের ডোজ দেওয়া হয়েছে। প্রথম ডোজ নিয়েছেন ২৭ লক্ষ ৪ হাজার ৩২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ লক্ষ ৫৩ হাজার ১৮৯ জন। বুস্টার টিকা এরই মধ্যে নিয়ে ফেলেছেন ১৭ হাজার ৫৯৪ জন। ত্রিপুরা টিকাকরণে সারা দেশের মধ্যে অনেকটাই এগিয়ে রয়েছে বলে জানা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*