শান্তিরবাজার পৌর পরিষদের মনোনিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ এপ্রিল ||শান্তিরবাজার পৌর পরিষদের ১৫টি ওয়ার্ডে বিগত দিনে ১৫ জন কাউন্সিলার ছিলো। বর্তমানে আরো তিন জনকে কাউন্সিলারের জন্য মনোনিত করা হয়েছে। এই তিন জন হলো শান্তিরবাজার পৌরপরিষদের প্রাক্তন চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, প্রদীপ দাস ও ঋনা দাস। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে পৌর পরিষদের কার্যালয়ে মনোনিত তিন জনকে শপথ বাক্য পাঠ করালেন পৌর পরিষদের সিও তথা শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য।
শপথবাক্য পাঠ শেষে পৌর পরিষদের সকল কাউন্সিলারের উপস্থিতিতে অনুষ্ঠীত হয় এক আলোচনা সভা। এই আলোচনা সভার মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা সকলের সামনে তুলে ধরা হয়। তার পাশাপাশি আগামী দিনে পৌর এলাকার কিভাবে উন্নয়ন করা সম্ভব তা নিয়েও আলোচনা করা হয়।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ডি সি এম প্রীতম সরকার সহ অন্যান্যরা। নবনিযুক্ত কাউন্সিলাররা সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে আগামীদিনে পৌর এলাকার উন্নয়নে সকলে একত্রিত হয়ে কাজ করবে বলে জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*