গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল || এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেখা দেয়। ঘটনা রবিবার সন্ধ্যা রাতে জয়পুর এলাকায়। জানা যায়, উক্ত একালায় শ্বশুরবাড়ি থেকে রুমা আক্তার নামে ২০ বছরের এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পড়ে তার স্বামী বাড়িতে এসে বিষয়টি দেখতে পেয়ে গৃহবধূকে আই জি এম হাসপাতালে নিয়ে আসে। তবে চিকিৎসকরা রুমাকে মৃত বলে ঘোষণা করে।
জানা যায়, আজ থেকে আড়াই বছর আগে জয়পুর এলাকার বাসিন্দা জুটন মিয়া সামাজিকভাবে বিয়ে করে বিশালগড় এলাকার রুমা আক্তারকে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*