সাগর দেব, তেলিয়ামুড়া, ২০ এপ্রিল || বহুদিন ধরে ড্রাগসের বাণিজ্য চালিয়ে যাচ্ছিল প্রশান্ত সরকার নামে এক যুবক। কমিশনে ব্যস্ত ছিল তেলিয়ামুড়া পুলিশ বাবুরা বলে অভিযোগ। অবশেষে সংবাদের জেরে নড়েচড়ে বসে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা। বুধবার দুপুর ১টা নাগাদ নেতাজী নগর এলাকা থেকে ড্রাগস সহ আটক করে কুখ্যাত ড্রাগস বেপারী প্রশান্ত সরকার (স্প্যারো)কে। যার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা । তার বিরুদ্ধে আগে থেকেই অনেক অভিযোগ ছিল কিন্তু নেতা বাবুদের ভয়ে মুখ খুলতে পারেনি এলাকার বাসিন্দারা। বিগত চার বছর ধরে চালাচ্ছিল সেই ব্যবসা। আবার তাকে ফোন করলে শহর থেকে গ্রাম যেখানে কাস্টমার ফোন করলে ড্রাগস নিয়ে পৌঁছে যেত প্রশান্ত সরকার (স্প্যারো)। সব জেনেও তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা মাসিক নারায়ণের গন্ধে চুপ ছিল এতদিন। যার কারনে নষ্ট হচ্ছিল যুবসমাজ। অবশেষে সংবাদের জেরে নড়েচড়ে বসলো পুলিশ বাবুরা।
