আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল || গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যারাতে আমতলী থানার পুলিশ আমতলী বাজার এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। জানা যায়, এই ব্যাক্তির কাছ থেকে এক প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার বাড়ি বিশালগড় এলাকায় জানা যায়। তৎক্ষণাৎ বিশালগড় পুলিশের সহযোগিতায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে আরও দুই প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। জানা যায়, ৪৭,৫০০ টাকা, খালি কৌটা সহ একটি গাড়ি আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম সুবীর সাহা। বাড়ি বিশালগড় নেতাজি নগর এলাকায় বলে জানান আমতলী থানার এসডিপিও আশিস দাস গুপ্ত।
