আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল || বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী জন বার্লা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সম্পাদক টিংকু রায় সহ অন্যান্যরা। এদিন কেন্দ্রীয় সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী জন বার্লাকে সংবর্ধনা প্রদান করা হয়।
