আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল || উদয়পুর জামজুড়ি এলাকায় রডের দোকানের মধ্যে মেশিনে কাজ করার সময় হানিফ মিয়া নামে ১৮ বছরের একটি যুবকের একটি হাত অসাবধানতায় মেশিনের ভিতরে ঢুকে যায়। এর ফলে গুরুতর আহত হন এই যুবক। ঘটনার পরে তাকে তার সহকর্মীরা তাকে টেপানিয়া হাসপাতালে নিয়ে যান। আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয়।
