আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল || শুক্রবার যথাযথ মর্যাদায় সাথে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের কাণ্ডারী শ্রমিক শ্রেণীর মহান নেতা ভি.আই. লেনিনের ১৫২’তম জন্মবার্ষিকী পালন করা হয় কৃষ্ণনগর হরিশ ঠাকুর রোডস্থিত সিপিআই সদর বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেব্বর্মা স্মৃতি ভবন প্রাঙ্গনে। এদিন লেনিনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিপিআই রাজ্য সহ-সম্পাদক ডাঃ যুধিষ্টির দাস, সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই নেত্রী তুলসী দাস কপালি, সিপিআই সদর বিভাগীয় সম্পাদক তপন নন্দী, AIYF রাখয়ো সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত, সিপিআই সদর বিভাগীয় পরিষদের সদস্য পার্থ আচার্যী, রাকেশ দাস, AISF রাজ্য আহ্বায়ক শুভদীপ মজুমদার সহ উপস্থিত প্রমুখ। শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রেখে আজকের দিনটির তৎপর্য ব্যাখ্যা করেন সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য।
