কংগ্রেস ভবনে রাজ্য যুব কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি রাখু দাসকে সংবর্ধনা জ্ঞাপন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল || সারাদেশব্যাপী যুব কংগ্রেসের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি হিসেবে নিযুক্তি পেলেন রাখু দাস। এরই পরিপ্রেক্ষিতে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি রাখু দাসকে সংবর্ধনা জানানো হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে। তার পাশাপাশি অন্যান্য নির্বাচিত সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। রবিবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা, জারিতা সহ আরো অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*