দীর্ঘ কয়েকমাস যাবৎ বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভূগছে পূর্ত দপ্তরের কোয়ার্টারে বসবাসকারী লোকজনেরা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ এপ্রিল || শান্তিরবাজার পূর্ত দপ্তরের কোয়ার্টারে প্রায় ১৭ পরিবারের লোকজনের বসবাস। এই কোয়ার্টারে চিকিৎসক, প্রফেসার, পূর্ত দপ্তরের কর্মী, আর ডি দপ্তরের কর্মীরা তাদের পরিবারনিয়ে থাকে। এই কোয়ার্টারে বসবাসকারী লোকজনের নিত্য প্রয়জনীয় জল ও পানীয় জলের সমস্যায় ভূগছে। জলের সমস্যার কথা DWS দপ্তরের আধীকারিক ও পূর্ত দপ্তরের আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। কোয়ার্টারে বসবসকারী লোকজনেরা জানান, পূর্ত দপ্তরের অফিসে প্রতিনিয়ত সঠীকভাবে জলের পরিষেবা থাকে। দপ্তরের আধিকারিকসহ অন্যান্যরা বেশ আমেজের সহিত জল ব্যাবহার করে। অপরদিকে দপ্তরের অফিসের বিপরীত পাশে বসবাসকারী লোকজনেরা জলের সমস্যায় ভূগছে। পূর্ত দপ্তর ও DWS দপ্তরকে জানিয়েও কাজের কাজ কিছুই না হোওয়ায় অবশেষে সংবাদমাধ্যমের দারস্ত হলেন কোয়াটারে বসবাসকারী লোকজনেরা। উনারা জানান, যে জল দেওয়া হয় তা সঠিকভাবে ঘরে পৌঁছায় না। অপরদিকে জল আয়রনে পরিপূর্ণ। এতে করে এইজল পান করার অযোগ্য হয়ে পরে। রবিবার ছুটির দিনেও জলের সমস্যায় সঠিক ভাবে নিত্যপ্রয়জনীয় কাজ করতে পারছেন না বলে জানান গৃহবধূরা। পাম্প অপারেটের আচরনেও একরাশ ক্ষোভ উবরে দেন লোকজনেরা। উনারা চাইছে দপ্তর সঠিক পদক্ষেপ গ্রহন করে দ্রুততার সহিত জলের ব্যবস্থা করা হোক। এখন দেখার বিষয় জলের সমস্যা সমাধানে পূর্ত দপ্তর ও DWS দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*