আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল || ত্রিপুরার প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের উদ্যোগে মঙ্গলবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন আগরতলা বড়জলাস্থিত আপনাঘর বৃদ্ধাশ্রমে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ত্রিপুরার প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন আপনাঘর বৃদ্ধাশ্রমে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি এদিন আপনাঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়।
