কোভিড সম্পর্ক বিষয়ে সচেতনতা বাড়াতে ভগৎ সিং হোস্টেলে সচেতনতা শিবির

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল || দেশে ফের বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। দেশের রাজধানী দিল্লীতে ইতিমধ্যেই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
আর এই কোভিড সম্পর্ক বিষয়ে সচেতনতা বাড়াতেই এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার রাজধানী আগরতলার ভগৎ সিং হোস্টেলে ভলান্টারি হেলথ্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোভিড সম্পর্ক বিষয়ে এই সচেতনতা শিবির আয়োজন করা হয়। এদিনের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন চাইল্ড লাইনের চেয়ারপার্সন নিলিমা ঘোষ, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, ভ্যাটের ডাইরেক্টর শ্রীলেখা দত্ত প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*