বিদ্যুৎ পরিষেবা বন্ধ, ফলে দেখা দেয় পানীয় জলের সমস্যাও, ক্ষুব্ধ এলাকাবাসীরা

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৭ মে || দীর্ঘ কয়েকদিন যাবত ধরে গোটা এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ, ফলে এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দেয়। এতে এলাকাবাসীরা দিশেহারা হয়ে রাস্তায় নেমে পড়ে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাই বাড়ি এলাকায়। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমমে। খবর পেয়ে বিদ্যুৎ নিগমের কর্মীরা অকেজো বিদ্যুৎ লাইন সারাইয়ের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। পরে বিদ্যুৎ কর্মীদের তালবাহানার পর গুটিকয়েক বিদ্যুৎ কর্মীরা রবিবার রাত আনুমানিক প্রায় নয়টা নাগাদ ঘটনাস্থলে ছুটে আসে এবং বিদ্যুৎ পরিবাহী তারের ট্রান্সফর্মার প্রত্যক্ষ করে। এলাকাবাসীদের জানায়, বিদ্যুৎ পরিবাহী লাইন শর্ট থাকার ফলে বিদ্যুৎ পরিষেবা দেওয়া সম্ভবপর হয়ে উঠবে না। বিষয়টি জানতে পেরে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত থাকা এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে পড়ে। একটা সময় পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে।পরে ক্ষুব্ধ এলাকাবাসীরা বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার ফলে বিদ্যুৎ কর্মীদের আটকে রাখে, এবং বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত ক্ষুব্ধ গ্রামবাসীরা বিদ্যুৎ কর্মীদের ঘেরাও করে রাখে। বিদ্যুৎ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ হীন প্রত্যক্ষ করে খবর দেয় দপ্তরের আধিকারিকদের। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ সহ টি এস আর জওয়ানরা। পরে পুলিশকর্মীরা দীর্ঘক্ষণ ধরে দফায় দফায় গ্রামবাসীদের সাথে আলাপচারিতা করেন। এদিকে পুলিশের দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিদ্যুত কর্মীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এদিকে গ্রামবাসীদের অভিযোগ মুলে জানা যায়, দীর্ঘ তিন দিন ধরে এলাকায় বিদ্যুৎ পরিষেবা না থাকার ফলে, পানীয় জল সহ একাধিক সমস্যায় ভুগতে হচ্ছে গ্রামবাসীদের। তাদের দাবি অতি স্বল্প সময়ে অকেজো বিদ্যুৎ পরিবাহী ট্রান্সফর্মার সহ সৎ থাকা বিদ্যুৎ পরিবাহী লাইন ঠিক করে এলাকায় বিদ্যুৎ পরিষেবা দেওয়ার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*