আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ মে || ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস এস সি সেলের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনের পর কিছু ভোটার বিভিন্ন দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
