সরকারি হাসপাতালে টাকা নিয়ে পরিষেবা দেওয়ার অভিযোগ গায়নো বিশেষজ্ঞের বিরুদ্ধে

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ মে || শান্তিরবাজার জেলা হাসপাতালে গায়নো বিশেষজ্ঞ এর বিরুদ্ধে অভিযোগ করলো রোগীর আত্মীয় পরিজনরা। ঘটনার বিবরণে জানা যায়, বিলোনিয়ার মাইছড়ার এক গর্ভবতী মহিলা চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে আসে। হাসপাতালে এসে গায়নো বিশেষজ্ঞ কৌশিক মহাজনকে দেখালে জানা যায় গর্ভবতী মহিলার তিন মাসের শিশু সন্তান গর্ভে মারা গিয়েছে। রোগীর আত্মীয় পরিজনদের অভিযোগ, গর্ভবতী মহিলার চিকিৎসার জন্য গায়নো বিশেষজ্ঞ কৌশিক মহাজন রোগীর আত্মীয় পরিজনের কাছ থেকে নগদ তিন হাজার টাকা দাবী করে। তিনি জানান, এই অর্থরাশী প্রদান করা না হলে রোগীর চিকিৎসা করা হবে না। এইকথা জানতে পেরে রোগীর চিকিৎসার জন্য রোগীর স্বামী কোনো প্রকারে তিন হাজার টাকার ব্যবস্থা করে হাসপাতালে কর্তব্যরত নার্সের হাতে তুলে দেয় বলে জানান। পরবর্তী সময় সরকারি হাসপাতালে অর্থের বিনিময়ে পরিষেবার বিরুদ্ধে রোগীর স্বামী প্রতিবাদ করায় কর্তব্যরত নার্স টাকা ফিরত দিয়ে দেয় বলে জানান রোগীর আত্মীয় পরিজনরা। উনারা জানান, ডাক্তার বাবু রোগীর আত্মীয় পরিজনদের বিশ্রি ভাষায় গালাগালি করে এবং আগামী দিনে শান্তিরবাজার জেলা হাসপাতালে রোগীর চিকিৎসা করানো যাবে না বলে জানান। রোগীর আত্মীয় পরিজনদের এও অভিযোগ টাকা নিয়ে কথা কাটাকাটির পর রোগীকে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা প্রদান না করে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে টাকা দিয়ে পরিষেবা নেওয়ার বিষয়টি জানাজানির পর সমগ্র হাসপাতাল এলাকা জুরে চিকিৎসকের ভূমিকা নিয়ে প্রশ্ন জাগছে লোকমনে। বিগতদিন শান্তিরবাজার জেলা হাসপাতালে এমন চিত্র লক্ষ্য করা যায়নি। বর্তমানে এই গাইনো চিকিৎসক আসার পর নানান অভিযোগ উঠে আসছে বলে অভিযোগ। এখন দেখার বিষয় রোগীদের সঠিকভাবে পরিষেবা প্রদানে দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*