বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ মে || দীর্ঘ অনেকবছর যাবৎ বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভূগছে আদীবাসী মগ পাড়ার বাসিন্দারা। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার মনপাথর এডিসি ভিলেজের আদিবাসী মগ পাড়ায় প্রায় ৭০ পরিবারের লোকজনের বসাবাস। এলাকার লোকজনেরা দীর্ঘ অনেক বছর যাবৎ বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভূগছে। এলাকাবাসীরা ঝর্ণার জল পান করে কোনোপ্রকার দিন কাটাচ্ছে বলে জানা যায়। তিনটি গ্রামের লোকজনের পানীয় জলের উৎস একমাত্র এইঝরনার জল এমনটাই জানা যায়। এলাকায় লোকজনের সুবিধার্থে সাপ্লাই থাকলেও সঠিকভাবে জলের পরিষেবা পাওয়া যায় না বলে অভিযোগ এলাকাবাসীর। এলাকাবাসীরা জানান, এই এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানের জন্য বিগত বাম সরকারকেও জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে রাজ্যে নতুন সরকার গঠনের ৪ বছর অতিক্রান্ত হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে জানান। DWS দপ্তর থেকে অটল জলধারায় বাড়ী বাড়ী জলের সংযোগ পৌঁছে দেবার জন্য লক্ষ লক্ষ টাকা খবর করা হলেও সঠিকভাবে তা বাস্তবায়িত হচ্ছে না বলে অভিযোগ। ঠিকেদাররা সঠিকভাবে কাজ করলে এতদিনে সঠিকভাবে সকলের ঘরে ঘরে বিশুদ্ধ জল পৌঁছে যেতো। শান্তিরবাজার DWS দপ্তরের গরিমসীর কারনে কষ্ট করতে হচ্ছে লোকজনদের। এখন এলাকাবাসীর একটাই দাবী দ্রুততার সহিত এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হোক। এখন দেখার বিষয় এলাকাবাসীর সুবিধার্থে দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে।
