আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মে || প্রাক্ বর্ষণে বৃহস্পতিবার রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় জল জমে পরে। এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয় সাধারণ মানুষের। শুক্রবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃষ্টিতে জল জমে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। কি সমস্যার জন্য জল গুলো বের হতে পারছে না তা সরজমিনে খতিয়ে দেখেন তিনি। কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে।
পাশাপাশি এদিন প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় জমা জল পরিদর্শনে গেলেন সদর মহকুমা শাসক অসীম সাহা। তিনিও এলাকা পরিদর্শন করে কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে।
