আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ মে || অসুস্থ রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্তমান বাম বিধায়ক বাদল চৌধূরী। তিনি অসুস্থ অবস্থায় বর্তমানে রাজধানীর হাপানিয়াস্থিত টি এম সি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার অসুস্থ বাম বিধায়ক বাদল চৌধূরীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে টি এম সি হাসপাতালে ছুটে গেলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন হাসপাতালে গিয়ে কথা বলেন অসুস্থ বিধায়ক বাদল চৌধূরীর সাথে। পাশাপাশি তিনি কথা বলেন অসুস্থ বিধায়ক বাদল চৌধূরীর পরিবার পরিজন ও চিকিৎসকদের সাথে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা অসুস্থ বাম বিধায়ক বাদল চৌধূরীর দ্রুত আরোগ্য কামনা করেন।
