আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মে || ২০২১ সালের ডিসেম্বর মাসে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ফার্মাসিস্ট নিয়োগের। কিন্তু আজ পর্যন্ত কোনো নিয়োগের বিবৃতি জারি করেনি রাজ্য সরকার। এমনটাই অভিযোগ ফার্মাসিস্ট পাস করা ছাত্র ছাত্রীদের। অতিসত্বর ফার্মাসিস্ট নিয়োগের দাবিতে মঙ্গলবার ফার্মাসিস্ট পাস করা ছাত্র ছাত্রীরা স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন প্রদান করে।
