আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মে || ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা কমিটি ও সিলেবাস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। করোনা পরবর্তী পরিস্থিতিতে কি হবে সিলেবাস এবং কি হবে পরীক্ষা পদ্ধতি তাই নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে।
