রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩৬৫ জন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৬৫ জন। বুধবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে জানা যায়, গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩,৩৬১ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে ৮৬ জনের আর টি পি সে আর এবং ৩,২৭৫ জনের র‍্যাট পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ৩৬৫ জনের রিপোর্ট পজেটিভ আসে৷
এদিন রাজ্যে পজেটিভিটি রেট ছিল ১০.৪৬ শতাংশ। এদিন রাজ্যে করোনা রোগী সুস্থ হয়ে উঠে ১৭১ জন। এদিন রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা শূন্য।
জানা যায়, এদিন রাজ্যে আক্রান্ত হওয়া ৩৬৫ জনের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় আক্রান্ত ১৮৬ জন, সিপাহীজলায় ১৪, গোমতী জেলায় ৩৯, উত্তর ত্রিপুরা জেলায় ২৭, খোয়াই জেলায় ১৭, ঊণকোটি জেলায় ১৩, ধলাই জেলায় ২৩ এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ৪৬ জন।
রাজ্যে মোট করোনা আক্রান্ত রোগী চিকিৎসারত অবস্থায় আছেন ১,৯০৬ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,০৩,২৭০ জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট ১,০০,৩৭৪ জন সুস্থ হয়ে উঠেন। রাজ্যে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয় ৯২১ জনের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*