আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই || খেলাধুলার উন্নয়নে আমাদের রাজ্যের সরকার আন্তরিক। রাজ্যের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করছে রাজের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, যুব-সমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে, তাই রাজ্য সরকার চেষ্টা করছে যুব সমাজের পাশে থাকতে। বুধবার উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রের ১নং হল ঘরে ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এক ক্রীড়া সামগ্রী বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন রাজ্যের ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ‘শুধু ক্রীড়া সামগ্রী নয়। যুব সমাজকে ভাল রাখতে সব ক্ষেত্রেই আমরা তাদের পাশে ছিলাম আগামীতেও থাকব।’
তিনি বলেন, ক্রীড়া সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয়, সেজন্য বিভিন্ন কোচিং সেন্টার ও ক্লাবগুলোর মাঝে সরকারের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী প্রণজিত সিংহ রায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রঞ্জিত দাস, গোমতী জিলা পরিষদের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শুক্লা মজুমদার, গোমতী জেলার জিলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন বিশিষ্ট শিক্ষাবিদ শীতল চন্দ্র মজুমদার, বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায়, প্রবীর দাস, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা, দপ্তরের যুগ্ম-অধিকর্তা পাইমং মগ, উপ-অধিকর্তা বনজিৎ বাগচী,বিপ্লব দত্ত, সহকারী অধিকর্তা ডঃ ভারতী নিগম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
