আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই || উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ নব নির্মিত অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বুধবার রাজধানীর আই জি এম হাসপাতালে অক্সিজেন প্লান্টের শুভ উদ্বোধন করেন তিনি। পাশাপাশি এদিন আই জি এম হাসপাতাল চত্বরে অবস্থিত পুকুরটিকে নতুন করে সাজিয়ে তোলার পর তার সূচনা করেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, এই অক্সিজেন প্ল্যান্ট কোভিড রোগীদের সহ অন্যান্য রোগীদের ক্ষেত্রে সহায়ক হবে। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ অক্সিজেন প্ল্যান্ট এটি।
এদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আই জি এম-র রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন তথা বিধায়ক ডাঃ দিলীপ দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা।
