জাতীয় ডেস্ক, নয়া দিল্লী, ২১ জুলাই || রাষ্ট্রপতি নির্বাচনের গণনা হল বৃহস্পতিবার। ভারতের নয়া ১৫’তম রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু বিরোধী দলের যশবন্ত সিনহাকে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন। দ্রৌপদী মুর্মু প্রথম আদিবাসী মহিলা যিনি ভারতের ১৫’তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। আগামী ২৫শে জুলাই তিনি শপথ নেবেন। কারণ দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ ২৪শে জুলাই শেষ হচ্ছে।
জানা যায়, এদিন তৃতীয় রাউন্ডের শেষে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু পেয়েছেন ২,১৬১টি ভোট এবং যশবন্ত সিনহা পেয়েছেন ১,০৫৮টি ভোট। দ্রৌপদী মুর্মুর প্রাপ্ত ভোটের মূল্য ৫ লক্ষ ৭৭ হাজার ৭৭৭ এবং যশবন্ত সিনহার প্রাপ্ত ভোটের মূল্য ২ লক্ষ ৬১ হাজার ৬২। জানা যায়, বিরোধী দলের ১৭ জন সাংসদ ক্রশ ভোট করেছেন।
