বিশালগড়ে কংগ্রেসের কর্মসূচিতে দুষ্কৃতীকারীদের অতর্কিত হামলার অভিযোগ, ঘটনাস্থলে উত্তেজনা

আপডেট প্রতিনিধি, বিশালগড়, ২২ জুলাই || বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা ই ডি তলব করেছিল সর্বভারতীয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে। তারই প্রতিবাদে সারা রাজ্য ব্যাপী প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শুক্রবার বিশালগড়ের শচীন্দ্রনাথ পার্টি অফিসে কর্মসূচি ছিল কংগ্রেসের। সেখানে কংগ্রেসের সভা চলাকালীন অতর্কিত হামলা করে দুষ্কৃতীরা বলে কংগ্রেসের অভিযোগ। ফলে ঘটনাস্থলে উত্তেজনা দেখা দেয়। এসময় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ রঞ্জন সরকার, কার্যকরী সম্পাদক সুশান্ত চক্রবর্তী, ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ কুমার রায় সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*