আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ আগস্ট || শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের জন্ম মাস। ১৫ই আগস্ট ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। আর শ্রাবণ মাসের শেষ সোমবারকে কেন্দ্র করে শিব মন্দিরগুলোতে ভক্তদের মধ্যে ছিলেন উপচে পড়া ভীড়। এদিন মধ্যরাত্রি থেকেই ভার কাঁধে নিয়ে খয়েরপুর হাওড়া নদী থেকে জল নিয়ে এসে আগরতলা শিব বাড়িতে শিবের মাথায় জল ঢেলে শিব পূজো করেন।
