বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ আগস্ট || ৭৬’তম স্বাধীনতা দিবস ও শান্তিরবাজার প্রেস ক্লাবের দশম বর্ষপূর্তি উপলক্ষে সামাজিক কর্মসূচী হাতে নিলো শান্তিরবাজার প্রেস ক্লাব। শান্তিরবাজার প্রেস ক্লাবের দশম বর্ষপূর্তি উপলক্ষে একমাস ব্যাপী সামাজিক কর্মসূচী হাতে নিয়েছে শান্তিরবাজার মহকুমার কর্মরত সাংবাবিকরা। এরইমধ্যে ভারত স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজাদীকা অমৃত মহোৎসবকে কেন্দ্র করে সোমবার যথাযথ মর্যাদার সহিত ৭৬’তম স্বাধীনতা দিবস পালন করলো শান্তিরবাজার প্রেস ক্লাব। সোমবার সকালবেলা ক্লাব প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করলেন শান্তিরবাজারের বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ কুমার সাহা। জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তিরবাজারের কর্মরত সাংবাদিকদের উদ্দ্যোগে পশ্চিম লাউগাং শিশুগৃহে শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার জেলা পরিষদের সভাপতি কাকলী দাস দত্ত, শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বেদ্য, শান্তিরবাজার প্রেস ক্লাবের সভাপতি সজল কান্তি বৈদ্য, শান্তিরবাজার প্রেস ক্লাবের সম্পাদক বিক্রম দেবনাথ সহ শান্তিরবাজার প্রেস ক্লাবের অন্যান্য কর্মরত সাংবাদিকরা। অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখতে গিয়ে সভাপতি সকলকে প্রেস ক্লাবের এই কর্মসূচীতে যোগদান করার জন্য ও সহযোগীতার হাত বারিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানান। অপরদিকে অন্যান্য বক্তারা সংবাদিকদের এই ধরনের কর্মসূচীর জন্য ধন্যবাদ জানান ও আগামীদিনে শিশুগৃহে বসবাসকারী শিশুদের সাহায্যের হাত বারিয়ে দেওয়ার পতিশ্রুতি দেন। শান্তিরবাজার প্রেস ক্লাবের আজকের কর্মসূচীর কথা জানান প্রেস ক্লাবের সম্পাদক বিক্রম দেবনাথ।
