বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ অক্টোবর || শারদীয় দূর্গোৎসবকে কেন্দ্র করে আনন্দে মাতোয়ারা হয়ে রয়েছে সকল অংশের লোকজন। এরইমধ্যে এই পৃথিবীতে যাদের নিজের বলতে কেউ নেই সেই সকল শিশুদের সাহায্যের হাত বাড়িয়ে দিলো শান্তিরবাজার থনার ওসি বিশ্বজিৎ দেবর্বমা। পূজোয় যাতে করে শিশুগৃহে থাকা ছোট্ট ছোট্ট শিশুরা আনন্দে কাটাতে পারে তারই প্রয়াস করলো ওসি। শারদীয় দূর্গোৎসবকে কেন্দ্র করে সকল অংশের লোকজন নিজেদের সাধ্যমত পোশাক ক্রয় করে নতুন পোশাক পরিধান করে দূর্গা মা’কে দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়। ঠিক সেই সময় শিশুগৃহে থাকা শিশুরা প্রতিদিনের ন্যায় জীবন জাপন করতে হয়। শান্তিরবাজার থানার অধীনে লাউগাং এলাকায় মনোরামা শিশু নিকেতনে বসবাসকারী শিশুদের দৈনন্দিন জীবনে পরিবর্তনের লক্ষ্যে শান্তিরবাজার থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমা ছোট্ট ছোট্ট শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন। তার পাশাপাশি ওসির পক্ষ থেকে শান্তিরবাজার প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদেরকেও সংবর্ধনা প্রদান করা হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত, শান্তিরবাজর থানার ওসি বিশ্বজিৎ দেবর্বমা, প্রফেশনাল এস আই সুজিত সরকার সহ শান্তিরবাজার প্রেস ক্লাবের সাংবাদিকরা। ওসির এই ধরনের উদ্দ্যোগকে সাধুবাদ জানালেন শান্তিরবাজার প্রেস ক্লাবের সম্পাদক। শান্তিরবাজার থানার ওসির এইধরনের কর্মসূচীর ফলে শিশুগৃহে থাকা শিশুরা খুববই আনন্দিত।
