বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ অক্টোবর || অষ্টমীর রাতে বাইখোড়া এস এস বি ক্যাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে যান দুর্ঘটনায় গুরতর আহত তিন জন। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার অষ্টমীর রাতে বাইখোড়া এস এস বি ক্যাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টি আর ০৮ ই ৬১০২ নাম্বারের বাইক ও টি আর ০১ পি ৬৩৬৩ নাম্বারের বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতেকরে এক বাইকে থাকা দুইজন ও অপর আরেক বাইকে থাকা ১ জন জাতীয় সড়কে পড়ে গিয়ে গুরতর আহত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর কর্মীরা ঘটনস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। পরবর্তী সময় দুর্ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কারন জানতে মাঠে নামে বাইখোড়া থানার পুলিশ। বাইখোড়া থানার পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ বাইক দুইটি উদ্ধার করে বাইখোড়া থানায় নিয়ে আসে। এই দুর্ঘটনায় আহতরা হল সুমন রায় (৩৩), উচা মগ (১৯) ও সুকান্ত রিয়াং (১৭)।
