ডেকোরেটার মালিকের অবহেলায় প্রাণ হারাতে হলো এক শ্রমীকের

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২০ অক্টোবর || ডেকোরেটার মালিকের অবহেলায় প্রান হারাতে হলো এক শ্রমীককে। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মোটর স্টেন্ডে দূর্গা পূজার প্যান্ডেল নির্মানের দায়িত্ব দেওয়া হয়েছে শান্তিরবাজারের স্থানীয় ডেকোরেটর দেবু সাহাকে। দেবু সাহা কোনো প্রকারের নিরাপত্তা ছারাই শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ। এতে করে অকালে মৃত্যুর মুখে ঢলে পরলো অসীম বরুয়া নামে একব্যক্তি। প্রশাসন সমস্ত নির্দেশিকা মেনে পূজা প্যান্ডেল নির্মান হচ্ছে কিনা তার জন্য বিশেষ গুরত্ব দিয়েছেন কিন্তু প্যান্ডেল নির্মাকারীরা সঠিকভাবে সতর্কতা অবলম্বন করে প্যান্ডেল নির্মান করছে কিনা তার দিকে নজর দেননি। প্রশাসন যদি সঠিকভাবে নজর দিতেন তাহলে অসীম বরুয়াকে অকালে এই চলে যেতে হতো না। পূজা প্যান্ডেল নির্মা কারী দেবু সাহার গাফীলতীর কারনে এই দুর্ঘটনায় প্রান হারালো অসীম বরুয়া। প্যান্ডেল নির্মান করার সময় যদি সেফটির জন্য প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করা হতো তাহলে এমনটা হতো না বলে দাবী করছেন অভিজ্ঞমহল। যার ফলে পূজা প্যান্ডেল নির্মান করার সময় উপর থেকে পরে গিয়ে লাউগাং এর বাসিন্দা অসিম বরুয়ার প্রয়াত হয়। এখন দেখার বিষয় এইবিষয়ে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*